1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে ছিনতাইয়ের ২৪ ঘন্টার মধ্যে ছিনতাইকারী গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে ছিনতাইয়ের চব্বিশ ঘন্টার মধ্যেই সিএনজি অটোরিকশাসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মাধবপুর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ মো: কাইয়ুম হোসেন বাবু (২১) নামে এক যুবককে গ্রেফতার করেন।

সে পরমানন্দপুর গ্রামের সিরাজুল ইসলাম এর পুত্র।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে মুখোশপরা তিন ছিনতাইকারী ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের গোয়াসনগর ব্রীজের নিকট সিএনজি অটোরিকশা চালক নূরুল ইসলাম সুজন এর হাত পা ও মুখ বেধে মারধর করে ব্রীজের নিচে ফেলে সিএনজি অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

রাত আড়াইটার দিকে মাধবপুর থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে এসে গোংরানির শব্দ শুনে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ খবর নিয়ে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ছিনতাইকারীদের একজন মো: কাইয়ুম হোসেন বাবু’র পরমানন্দপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার করেন। ছিনতাইয়ের সাথে জড়িত অপর দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর