1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ান: বাসদ

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় আম্বরখানাসহ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর আহমদ, সিমান্ত রায়, হারুন আহমদ, মাহফুজ হাছান, মিজান আহমদ প্রমূখ‌।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ২৬ নভেম্বর, ২০২৪ তারিখে চট্টগ্রাম আদালতে সংর্ষের ঘটনায় একজন আইনজীবীর নিহত হওয়ার ঘটনায় আমরা নিন্দা জানান। একইসাথে দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকারীকে গ্রেফতারেরও দাবি জানান।

বক্তারা বলেন, আইনজীবী হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিছু সংখ্যক সাধারণ মানুষও হিন্দু ও মুসলমানে বিভক্ত হচ্ছেন এবং পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য রাখছেন। এই প্রচারের বিরুদ্ধে সকল সচেতন মানুষকে রুখে দাঁড়াতে হবে। বক্তারা বলেন, একটি অপশক্তি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে গণঅভ্যুত্থানের সময় গড়ে উঠা ঐক্য ও সংহতি নষ্ট করতে চায়। কিন্তু গণঅভ্যুত্থানের চেতনা সেটা ছিল না। এই অভ্যুত্থানে হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রাণ দিয়েছেন একটা গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশের জন্য। তাদের রক্তের দাগ এখনও মুছে যায়নি। তারা এই ধরনের বিভক্তি ও বিদ্বেষের বাংলাদেশ দেখতে জীবনদান করেননি।

বক্তারা সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি- উন্মাদনা- হামলা রুখে দাঁড়ানোর জন্য সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর