1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে মাছ কেনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫০

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

হবিগঞ্জের লাখাইয়ে বাজারে মাছ কেনা নিয়ে বাগবিতণ্ডা থেকে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার স্বজন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ওই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে কামাল মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের আবু মিয়ার ছেলে জিলু মিয়ার পক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের লোকজনের চোখে টর্চলাইটের আলো ফেলা শুরু হলে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে পুলিশ এসে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে উভয়পক্ষের ৫০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, লাখাই বাজারে মাছ কেনাবেচা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হলেও পরে উভয়পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর