প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৮:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যায় সরাসরি জড়িত ৭ জন চিহ্নিত: পুলিশ

চট্টগ্রামের আদালত চত্বরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় ৩ মামলায় এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে চিহ্নিত করেছে পুলিশ।
পুলিশের উপর হামলাসহ তিনটি মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, ভিডিও ও ছবি বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত ১৩ জনের পরিচয় বের করেছে পুলিশ। তাদের দাবি, এখনও ধরা ছোঁয়ার বাইরে দুই প্রধান সন্দেহভাজন বিকাশ দাস ও বুনজা মেথর।
পুলিশ বলছে, হত্যা ও সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে নানা ভিডিও-ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এদের চিহ্নিত করা হয়েছে। অন্যদেরও শনাক্তের তৎপরতা অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ কমিশনার মো. রইছ উদ্দিন বলেন, ঘটনার সাথে ‘যারা জড়িত ছিল, যারা নেতৃত্ব দিয়েছে ফিল্ডে থেকে বা যারা পেছনে ছিল ইন্ধন জুগিয়েছে, প্রতিটি বিষয়কেই আমরা গুরুত্ব দিচ্ছি। বিশ্লেষণ করছি। এরই মধ্যে আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ এসেছে। আমাদের যে গোয়েন্দা তথ্য সেগুলোও আমরা বিশ্লেষণ করছি। এই ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।’
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.