1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জে উপজেলা বিএনপির কর্মী সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এড. নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমদ, আনিসুল হক, আব্দুল মোতালিব খান, আনসার উদ্দিন, সেলিম উদ্দিন আহমদ, নজরুল ইসলাম, রেজাউল হক, আ.ত.ম মিসবাহ, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, প্রয়াত সাবেক জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজির হোসেনের সহধর্মিণী সালমা আক্তার, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, শাহ্ মো. শাহজাহান, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, জুলফিকার চৌধুরী রানা, মাসুম মাহমুদ তালুকদার প্রমুখ।

এসময় কলিম উদ্দিন আহমদ মিলন তাঁর বক্তব্যে বলেন, ‘গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই’। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। গত ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালাতে বাঁধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। এছাড়াও বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই অনতিবিলম্বে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দেয়ার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর