1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

দুই চিকিৎসকের নামে এমসি বাণিজ্যের অভিযোগে চা শ্রমিকের মামলা

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

প্রতিপক্ষের হামলায় আহত চা শ্রমিক নারীর হাড়ভাঙা জখম গোপন করে আদালতে মেডিকেল রিপোর্ট (এমসি) দেওয়ার অভিযোগে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জেলার চুনারুঘাট উপজেলায় গেলানী চা বাগানের শ্রমিক রামু কৈরী বুধবার (২৮ নভেম্বর) হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার বিবাদীরা হলেন, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সৌরভ বিশ্বাস।

বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হককে এ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দেন।

চা শ্রমিক রামু কৈরীর অভিযোগ, গত ৫ জুন একই বাগানের প্রতিপক্ষ কয়েকজন চা শ্রমিক তার মা বিপুলা কৈরীকে মারধর করে বাম হাতের হাড় ভেঙে দেয়। হাতভাঙা নিয়ে ১০ জুন পর্যন্ত তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। হাতের এক্স-রেও সেখানেই করা হয়। রিপোর্ট ও ফিল্মে দেখা হাড়ভাঙা প্রতীয়মান হয়। যা ছাড়পত্রে উল্লেখ রয়েছে।

কিন্তু রোগীকে হাসপাতাল থেকে বিদায় দেওয়ার সময় তাকে এক্স-রে রিপোর্ট ও ফিল্ম দেওয়া হয়নি। বলা হয় আদালতে এমসি দেওয়ার সময় এক সঙ্গে সবকিছু দেওয়া হবে।

রামু কৈরী এ ঘটনায় নয় জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন এবং এর পরিপ্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর হাসপাতাল থেকে আদালতে পাঠানো এমসিতে বিপুলার হাতে সাধারণ জখম ছিল বলে উল্লেখ করা হয়েছে।

বাদীর আরও অভিযোগ করেন, চিকিৎসকরা হামলাকারীদের কাছ থেকে টাকা নিয়ে আদালতে এমন মিথ্যা প্রতিবেদন দিয়েছেন; ফলে তার মামলা ক্ষতিগ্রস্ত হয়েছে। মামলার সঙ্গে সদর হাসপাতালে এক্সরে বাবদ পরিশোধ করা ৪০০ টাকার রশিদ ও ছাড়পত্র জমা দেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে আরএমও মোমেন উদ্দিন চৌধুরী বলেন, ‘হাসপাতালে ফিল্ম ও এক্স-রে রিপোর্ট রেখে দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। যে চিকিৎসক এমসি তৈরি করেছেন নিশ্চয়ই তার সামনে এগুলো ছিল না। আমি পুরো ব্যাপারটি খোঁজ নিয়ে দেখব। ’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর