1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফ্রান্সে ইউরো বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন 

নজমুল হক, প্যারিস, (ফ্রান্স) থেকে:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৮৫ বার পঠিত
নজমুল হক, প্যারিস, (ফ্রান্স) থেকে:- ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা গতকাল বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসে অনুষ্ঠিত হয়। 
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এটিএন বাংলা( ইউকে) ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দীনকে সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো ফ্রান্স প্রতিনিধি নজমুল হককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট তাইজুল ফয়েজ।
এ সময় নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন লিগেল এইডের পরিচালক আজাদ মিয়া, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়ছল উদ্দিন, মানবাধিকার কমিশন ফ্রান্সের  সহ-সভাপতি মাহবুবুল হক কয়েছ, ডিবিসি নিউজ ফ্রান্স প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ইকবাল মো. জাফর, গাজী টিভি ফ্রান্স প্রতিনিধি মিজানুর রহমান।
ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের অন্যান্য সদস্যরা হচ্ছেন জাকির খান, আহমদ ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, মায়নুল হোসেন পারভেজ, সাংগঠনিক সম্পাদক খন্দকার ইমামুল হাসান, নুরুল আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারভেজ আলম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, দপ্তর ও ক্রীড়া বিষয়ক  সম্পাদক সাকিবুর রহমান লাভলু, অর্থ সম্পাদক আব্দুল আজিজ, সিনিয়র সদস্য কবি সোহেল আহমদ, ফয়েজ আহমদ, সিরাজ উদ্দিন।
সভায় বক্তারা বলেন, জাতির এই ক্রান্তি লগ্নে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জাতি একটি আলোর পথ পেতে পারে। সত্য ন্যায়ের মাধ্যমে ইউরো বাংলা প্রেসক্লাব প্রবাসের মাটিতে যে ভূমিকা রাখছে বর্তমান দায়িত্বশীলতা দৃঢ়তার সাথে প্রেসক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর