1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মধ্যনগরে দখলকৃত অবৈধ ভূমিতে উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

মো. আব্দুল কাদির, মধ্যনগর, (সুনামগঞ্জ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত
মো. আব্দুল কাদির, মধ্যনগর, সুনামগঞ্জ:- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর বাজারে ভূমি অফিসের ও খাস জমি অবৈধ দখলের উচ্ছেদ অভিযান শুরু, প্রশাসন ভেঙে দিলো অবৈধ স্থাপনা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের নির্দেশনায় দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলা প্রশাসন। অভিযানে ১৫ টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে,  এ অভিযান ধারাবাহিক ভাবে চলমান থাকবে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছে জেলা প্রশাসন ।
এসময় সুনামগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোওশন আহমেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়, মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জান, মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান, মধ্যনগর উপজেলা সহকারী ভূমি অফিসার মো. সারোয়ার হোসেন।
জানা যায় মধ্যনগর মৌজার ২৪১৯ দাগে সরকারি কতৃপক্ষের অনুমতি অনুসারে মো. আবুল হাশেম ৬ শতাংশ জায়গা বন্দোবস্ত পান। এবং সরকার তাকে দখল বুঝিয়ে দেয়, দখল অনুযায়ী আবুল হাশেম ভোগদখল করে আসছেন। অভিযান চলাকালে দখলদার আবুল হাশেম বলেন, আমরা ১৫ বছর ধরে বৈধতার সহিত নিয়ম অনুযায়ী বন্দোবস্তো পেয়ে সরকারকে খাজনা দিতেছি, আমাদেরকে অন্যায় ভাবে উচ্ছেদ করা হচ্ছে। দখলদার বিল্লাল হোসেন বলেন, আমরা সরকার কতৃক কাগজ মূলে, সরকারের আইন মেনে সময় মতো খাজনা পরিশোধ করে আসছি, অথচ আমাদের ঘরগুলি ভেঙে ফেলা হচ্ছে, এখন আমরা নিঃস্ব হয়ে গেছি।  তাই সরকারের  কাছে আমাদের আকুল আবেদন আমাদের জায়গা আমাদেরকে অবশ্যই ফিরিয়ে দিবেন।
অভিযানটি জেলা প্রশাসকের আদেশের প্রেক্ষিতে উচ্ছেদ অভিযানটি বসতি স্থাপনা ভেঙে ঘুরিয়ে দিলেন প্রশাসন। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জান বলেন, অবৈধভাবে যারাই দখলে আছে, পর্যায়ক্রমে অভিযানের মাধ্যমে তাদেরকে উচ্ছেদ করা হবে, এবং সরকারি স্থাপনা নির্মাণ করা হবে।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোওশন আহমেদ বলেন, ভূমি অফিসের সমনে ১৩ শতাংশ জায়গায় ১৫ টি পরিবার অবৈধভাবে ১৪ বছর যাবত বসবাস করে আসছে। আজ অবৈধ দখল মুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে তিনি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর