1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে “জিয়া সাইবার ফোর্সের” আলোচনা সভা

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৯৭ বার পঠিত
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারের জননী ফার্মেসীর সামনে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টার সময় পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের চিকনাগুল বাজারে “জিয়া সাইবার ফোর্স” সংগঠনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জিয়া সাইবার ফোর্স এর উপজেলা শাখার আহ্বায়ক রাজন আহমদ রিমনের সভাপতিত্বে ও জিয়া সাইবার ফোর্স এর সদস্য সচিব ইমরান আহমদের সঞ্চালনায়, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জৈন্তাপুর উপজেলা যুবদলের সহ সভাপতি সুহেল আহমদ, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি এম জাকারিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জি এম বাপ্পি, সদস্য সচিব সিলেট জেলা সাইবার ফোর্স মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক জৈন্তাপুর উপজেলা ছাত্রদল ও যুবদল নেতা জৈন্তাপুর উপজেলা মঈনুল ইসলাম, যুবদল নেতা জৈন্তাপুর উপজেলা শামিম আহমদ, চিকনাগুল ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম চৌধুরী, সাবেক যুবদল নেতা জৈন্তাপুর উপজেলা রফিকুল ইসলাম সেনাজ, বিএনপি নেতা চিকনাগোল ইউনিয়ন আকমল হোসেন জাহিদ, বিএনপি নেতা চিকনাগুল ইউনিয়ন মাহবুব আলম লিটন, যুবদল নেতা জৈন্তাপুর উপজেলা বাবলু আহমদ, যুবদল নেতা জৈন্তাপুর উপজেলা আব্দুল জব্বার, যুবদল নেতা জৈন্তাপুর উপজেলা, মো: কবির আহমেদ, যুবদল নেতা জৈন্তাপুর উপজেলা, সাংগঠনিক সম্পাদক চিকনাগুল ইউনিয়ন শাহজাহান সম্রাট, আহ্বায়ক জৈন্তাপুর উপজেলা সাইবার ফোর্স রিমন আহমদ রাজন, সদস্য জিয়া সাইবার ফোর্স জৈন্তাপুর উপজেলা সাকিব আহমদ, যুগ্ম আহবায়ক জিয়া সাইবার ফোর্স জৈন্তাপুর উপজেলা সায়েল আহমদ।
সভায় বক্তারা বলেন-আওয়ামীলীগের দুঃশাসন সতেরো বছর বাংলার মানুষকে শোষণ করেছে।বাক প্রতিবন্ধী করে মানুষকে জিম্মি করে বিভিন্ন প্রকার হয়রানি করেছে। মামলা ব্যবসা নিয়ে গ্রামের পাতিনেতা সহ বিলাস বহুল বাড়ী, গাড়ী নিয়ে রাজার হালে বসবাস করছে। সরকারের রাজস্ব বিনষ্ট করে ব্যাক্তি স্বার্থকে গুরুত্ব দিয়ে পাড়ায় মহল্লায় মেহনতী মানুষের এখন নাজেহাল অবস্থা। বাংলাদেশ এখন ছাত্র জনতা যুবক গড়তে চাই আমাদের এই সোনার বাংলা।
উল্লেখ্য “জিয়া সাইবার ফোর্স জৈন্তাপুর উপজেলা শাখা কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যাশা ব্যাক্ত করেন, মাস্টার রওশন পরিবারের সদস্য, সদস্য সচিব সিলেট জেলা সাইবার ফোর্স মোস্তাক আহমদ চৌধুরী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর