প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ
জৈন্তাপুরে অবৈধ অনুপ্রবেশকারী পাঁচজনকে আটক করেছে বিজিবি

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ কালে পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র দায়িত্বরত শ্রীপুর বিওপির সদস্যরা।
৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫ টায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ১২৭৯/এমপি পিলারের নিকট হইতে শ্রীপুর বিওপির আভিযানিক টহলদল তাদের আটক করে।
আটককৃত ব্যাক্তিরা হলেন,সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকার পান্ডারগাঁও এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে মো মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগর গ্রামের কালিজক মিয়ার ছেলে সবুজ মিয়া (২৮), লুল্লারচর গ্রামের নুর হোসেনের পুত্র হেকিম আলি (৪৭), সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার আবদুল মান্নানের ছেলে মো উজ্জ্বল হোসেন ও শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলির ছেলে মো সালেক নুর (৩৯)।
বিজিবি জানায় আটক পাঁচজনের মধ্যে দুইজনের নিকট বাংলাদেশ ও ভারতের দুই দেশের আইডি কার্ড রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা বলেন,কিছুদিন পূর্বে কাজের সন্ধানে তারা ভারতে গিয়েছিলেন।
এ দিকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে পাঁচ বাংলাদেশী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান পিএসসি। তিনি জানান আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.