1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মহাসড়কে মুখ থুবড়ে পড়ে থাকা নিহত তরুণীর

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। ওই তরুণীর নাম সাহিদা বেগম (২৪)। তার বাড়ি ময়মনসিংহে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির (অপরাধ) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাহিদা বেগম নামের ওই তরুণী রাজধানীর ওয়ারীতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন। তিনি একটি ডে-কেয়ারে কাজ করতেন।

ফিরোজ কবির বলেন, ওই তরুণীর ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করা যায়নি। তবে মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের কোথায় তা এখনও জানা যায়নি। সেটা জানার চেষ্টা চলছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সাহিদাকে কে নিয়ে গেছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি এলাকার সার্ভিস সড়ক থেকে গুলিবিদ্ধ ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়।

পুলিশের ধারণা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে গুলি করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে মুখ থুবড়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই নারীকে পদ্মা সেতুর উত্তর থানার সামনে থেকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হেটে এগোতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, সকালে স্থানীয়রা খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পিঠে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ওই নারীকে গুলি করে হত্যা করা হতে পারে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে রহস্য উদঘাটন ও নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর