প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৮:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ
সাবেক সেনা প্রধানের ভাই রফিক গ্রেপ্তার

খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ ওরফে রফিককে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের বড় ভাই।
মহানগর ডিবি পুলিশের ডিসি মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির সামনে থেকে সাবেক কাউন্সিলর রফিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর খালিশপুর ও বৈকালী এলাকায় বিএনপির দুটি কার্যালয় ভাঙচুর ও নাশকতার অভিযোগে খালিশপুর থানায় দুটি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.