1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সীমান্তে অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ৪৭

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

 ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী, পুরুষ, শিশুসহ ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ওই উপজেলার সীমান্তের মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় ও লড়াইঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, আটককৃত ব্যক্তিদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে। আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটকরা দালালের সাহায্য নিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল। গত ২৪ ঘণ্টায় সীমান্তে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবি। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গত ৫ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৯৩৩ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। এর মধ্যে ৮৮৫ জন বাংলাদেশি, ২৮ জন ভারতীয়, ২০ জন রোহিঙ্গা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও জেল পলাতক আসামি রয়েছেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর