1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জে ফসল রক্ষা বাঁধ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩০২ বার পঠিত

জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কারসহ স্কীম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষে উপজেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি নির্বাহী অফিসার মুশফিকীন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাওরের বিভিন্ন বাঁধের জরিপ প্রকল্প নিয়ে তথ্য উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ড জামালগঞ্জ শাখার সহকারী প্রকৌশলী ও সদস্য সচিব জাহিদুল ইসলাম জনি। হাওরের বেরিবাঁধ নিয়ে পরামর্শ প্রদান করেন মনিটরিং কমিটির গণ্যমাণ্য প্রতিনিধি মোঃ আব্দুর রব, মোঃ আব্দুল মালিক, ফখরুল আলম চৌধুরী, হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, গণমাধ্যম প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান কামাল মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, এনজিও প্রতিনিধি হুমায়ুন কবির, কৃষক প্রতিনিধি নূরুল হক, ছাত্র প্রতিনিধি আরিফ বাদশা, মৎস্যজীবি প্রতিনিধি আবুল হোসেন সহ পাউবোর উপসহকারি প্রকৌশলী বৃন্দ।

নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ কাবিটা বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। হাওরের বেড়ীবাঁধ নির্ধারিত সময়ে স্বচ্ছতার ভিত্তিতে শেষ করতে হবে।

বৈঠকে কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বরে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করার লক্ষে মাঠ পর্যায়ের কৃষকদের নিয়ে গণশুনানি করে ৮ ডিসেম্বরের মধ্যে পিআইসি গঠনের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে শর্ত সাপেক্ষে আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর