1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রয়োজন আইনের কঠিন প্রয়োগ: মুকতাবিস উন নূর

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর বলেছেন, নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য দরকার আইনের কঠোর বাস্তবায়ন। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে রাজনৈতিক স্বদিচ্ছার প্রয়োজন বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি নিসচার কাজের ভুয়সী প্রশংসা করেন বলেন, নিসচা যে কাজ করছে তা ইবাদতের সামিল। এই আন্দোলনকে আরো বেগবান করতে গ্রাম অঞ্চলে পৌছে দিতে হবে।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর একটি রেস্টুরেন্টের অভিজাত হলে নিরাপদ সড়ক চাই (নিসচা)এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু সভাপতিত্বে ও জেলা শাখার সদস্য আব্দুল হাসিবের পরিচালনায় সভায় কোরআন তেলোয়াত করেন আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন নিসচা সিলেট জেলা শাখার সদস্য সচিব ছয়ফুল করিম চৌধুরী হায়াত। বক্তব্য রাখেন ফাহিম আহমদ, রাশেদুজ্জামান রাসেদ, মোস্তফা হোসেন সম্রাট, আব্দুর রহমান।

উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক কামাল আহমদ, দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মারুফ হাসান, অগ্রনী তরুন সংঘের উপদেষ্টা সেলিম আহমদ, সাবেক সভাপতি মোঃ রাসেল আহমদ চৌধুরী রাজু, নিসচা সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহেল চৌধুরী, মোঃ আবু জাবের, মোঃ মাজিদুর রহমান মাছুম, আবুল বশর সাকু আহমেদ, উজ্জল মিয়া, নাসির উদ্দিন, আব্দুল হামিদ, সোবহান আহমদ, রফিকুল ইসলাম খান, রাজীব ঘোষ, আছকর আলী, শেখ মোঃ তৌহিদ, মোঃ আফজাল খান, হাবীব আহমদ, আহমেদ ফুয়াদ বিন রশীদ, ফয়সল চৌধুরী, আবু সালেহ মোঃ জাকারিয়া, ইমরান আহমদ, মোঃ আছকর আলী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর