সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ডিসেম্বর) দুপুরে মধন্যনগর খাদ্য গোদাম প্রাঙ্গণ এলাকায় মধ্যনগর বিএনপি এই কর্মী সভার আয়োজন করে। এতে উপজেলা বিএনপি সহ এই উপজেলার চারটি ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান করেন। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দীন আহম্মেদ মিলনের সভাপতিত্ব ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড নুরুল ইসলাম নুরুল এর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। এসময় প্রধান অতিথি সহ আগত অতিথিগন বক্তব্যে তুলে ধরেন ওয়ার্ড থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ১১ সদস্য থেকে ২১সদস্যের বিএনপির আহ্বায়ক...
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ডিসেম্বর) দুপুরে মধন্যনগর খাদ্য গোদাম প্রাঙ্গণ এলাকায় মধ্যনগর বিএনপি এই কর্মী সভার আয়োজন করে। এতে উপজেলা বিএনপি সহ এই উপজেলার চারটি ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান করেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দীন আহম্মেদ মিলনের সভাপতিত্ব ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড নুরুল ইসলাম নুরুল এর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
এসময় প্রধান অতিথি সহ আগত অতিথিগন বক্তব্যে তুলে ধরেন ওয়ার্ড থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ১১ সদস্য থেকে ২১সদস্যের বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।আগামী ৮ডিসেম্বর রাত আটটার ভিতরে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আবেদন দাখিল করা। নেতৃবৃন্দের প্রতি আহ্বান আওমী রক্তের ধূসররা চারিদিকেই ছড়িয়ে রয়েছে। তারা সুযোগে যেন কোন ধরনের আকাঙ্ক্ষিত ঘটনা ও সাম্প্রদায়িক ইস্যু তৈরী করতে না পারে সেদিকে খেয়াল রাতে হবে ও সেই সাথে আগামীদিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর দেশ গঠনে সকলকে ঐক্যহয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের স্বীকার নেতৃবৃন্দদের আগামীদিনে কমিটিতে মূল্যায়নের আহ্বান জানান সুনামগঞ্জ জেলা বিএনপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি। এবং মধ্যনগরের সুন্দর কর্মী সভা আয়োজনে সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্মী সভার সমাপ্তি ঘোষনা করেন এই কর্মীসভার সভাপতি কলিম উদ্দীন আহম্মেদ মিলন।
এসময় বক্তব্যের পাশাপাশি অতিথি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমেদ, আনিসুল হক, আব্দুল মোতালিব খান, আনসার উদ্দিন, নূর আলী, দলের প্রয়াত নেতা নজির হোসেনের (সাবেক সংসদ সদস্য) সহধর্মিণী সালমা আক্তার, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, সাবেক ছাত্রনেতা রেজাউল হক প্রমুখ।
কর্মীসম্মেলনে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দদেরকে মধ্যনগর উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলদিয়ে স্বাগত জানানোর সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু, মোসাহিদ তালুকদার, আবুল বাসার, বিপ্লব তালুকদার, মোঃ কামাল হোসেন।
জেলা যুবদলের বনপরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দীন সোহল, যুগ্ন আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, বাপ্পী হাসান, সদস্য সচিব মোছাব্বির হোসেন সাগর প্রমুখ।