প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
সুনামগঞ্জের ধর্মপাশা থেকে পলাতক আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের নিজ বসতঘর থেকে শনিবার (৩০নভেম্বর) রাতে রানা মিয়া (৩০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানার এএসআই উজ্জ্বল মোল্লা বলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের বাসিন্দা রানা মিয়ার বিরুদ্ধে ২০২৩ সালে জুন মাসে সিলেটের দক্ষিণ সুরমা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শনিবার (৩০নভেম্বর) রাত পৌনে একটার দিকে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.