1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন স্বামী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক পাষণ্ড স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী মো. সাইদী চৌধুরীকে (২১) আটক করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) সুনামগঞ্জ সদর থানার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাকিবা বিবি (৩০) একই গ্রামের আছান নবীর মেয়ে।

জানা যায়, পারিবারিক কলহের জেরে রোববার ভোররাতে রাকিবাকে গলা চেপে ধরে স্বামী সাইদী। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে মুখে বালিশ চেপে রাখা হয়। সকাল সাড়ে ১০টার দিকে আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকিবাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাকিবাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে অফিসার্স ফোর্স পাঠিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অফিসার্স ফোর্সের সহায়তায় অভিযুক্ত মো. সাইদী চৌধুরীকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর