অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। চ্যালেঞ্জ মোকাবিলা করে করেভবিষ্যতে দেশের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে।
রোববার (১ ডিসেম্বর) সিপিডির ৩০তম বার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধান তিনি।
গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, সিপিডির তথ্য-ভিত্তিক গবেষণা কাজে লেগেছে সাম্প্রতিক জুলাই বিপ্লবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.