1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নি.হ.ত ১০০

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬৪ বার পঠিত
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে হওয়া এক রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই সংঘর্ষে কয়েক শত নাগরিক আহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরেতে একটি ফুটবল ম্যাচে চলাকালে সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। একজন চিকিৎসক জানান, ‘প্রায় ১০০ জন মারা গেছেন’ এবং স্থানীয় হাসপাতাল ও মর্গ লাশে পরিপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন, ‘হাসপাতালের যেখানেই চোখ যায়, কেবল লাশ আর লাশ। অনেক লাশ করিডরের মেঝেতেও পড়ে আছে। মর্গ পুরোপুরি ভরে গেছে। মৃত ব্যক্তির লাশ রাখার আর কোনো জায়গা নাই।
স্থানীয় হাসপাতালটির চিকিৎসকদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দিচ্ছে না প্রশাসন। অনুমতি না থাকায় অপর এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিহতের সংখ্যা ১০০ জন বা তার বেশি হতে পারে বলে আমি ধারনা করছি। তবে তিনি মৃতের প্রকৃত সংখ্যা উল্লেখ করতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় স্টেডিয়ামের বাহিরের রাস্তায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অনেক মানুষে দৌড়ে পালাচ্ছেন এবং বহু মানুষ মাটিতে পড়ে আছেন। তবে তাঁরা মারা গেছেন নাকি আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, শতাধিক মানুষ মারা যাওয়া ছাড়াও আহত হয়েছেন আরও কয়েক শত।
নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে না চাওয়া এক প্রত্যক্ষদর্শী বলেন, সবকিছু শুরু হয় মূলত রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত থেকে। এরপর দুই দলের সমর্থকেরাই মাঠে ঢুকে পড়ে। এরপরই শুরু হয় সংঘাত, মাঠের ভিতরে সব চেয়ে বেশি সংঘর্ষ হয়।
এনজেরেকোরে গিনির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এবং রাজধানী কোনাক্রি থেকে প্রায় ৫৭০ কিলোমিটার (৩৫০ মাইল) দূরে। শহরটির জনসংখ্যা প্রায় ২ লাখ হবে বলে তথ্য অনুসন্ধান থেকে জানা যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গিনির সামরিক শাসক মামাদি দুম্বুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ হিসাবে ছিল এই ম্যাচ। দুম্বুয়া ২০২১ সালের সেপ্টেম্বরের এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন এবং নিজেকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করেন।
সম্প্রতি পশ্চিম আফ্রিকার এই দেশে এ ধরনের টুর্নামেন্টগুলো খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে। কারণ দুম্বুয়া আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা করার বিষয়টি বিবেচনা করছেন এবং রাজনৈতিক জোট গঠিত হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর