1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাংলাদেশের বক্তব্যে আশ্বস্ত বিদেশি বন্ধুরা: পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ভারতের সঙ্গে সামগ্রিক আন্তরিক সম্পর্ক চায় বাংলাদেশ। দেশে দুয়েকটি ঘটনা ঘটেছে, যা আমলে নিয়ে অপরাধীদের শাস্তির আওতায় আনা হয়েছে। বাংলাদেশের বক্তব্যে আশ্বস্ত হয়েছে বিদেশি বন্ধুরা।

সোমবার (২ ডিসেম্বর) ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থা তুলে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে কর্মরত বিদেশি সংস্থা ও কূটনীতিকদের ব্রিফিং করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি, ইরান, সিঙ্গাপুর পাকিস্তানসহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি বিশেষ গোষ্ঠি তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা মেনে নিচ্ছি তাদের এক্ষেত্রে শক্তি আমাদের চেয়ে বেশি। তবে আমরা সবাইকে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বার্তা দিতে চাই, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাশত করবে না। আমরা হিন্দু-মুসলিম কোনো ভেদ করতে চাই না। কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর