1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মারা গেলেন স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া সুলতানা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

বাংলাদেশের স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া সুলতানা নেই। সোমবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাঝে ২০১৭ সালে আগুনে পুড়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।

শুটিংয়ে বর্ণাঢ্যময় এক ক্যারিয়ার ছিল সাদিয়ার। ২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন তিনি। দলগত ইভেন্টে দিল্লির আসর থেকে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়ে জিতেছিলেন সোনা। এর আগে একই বছর এসএ গেমসে একই ইভেন্টে জিতেন সোনার পদক।

উল্লেখ্য, সবশেষ ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকে শুটিংয়ে দেখা যায়নি সাদিয়াকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর