1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে ভুয়া পুলিশ সদস্য আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

সুনামগঞ্জে ভূয়া পুলিশ সাজা এক ব্যক্তি ও তার সহযোগীকে আটক করেছে বিজিবি। সোমবার (২ ডিসেম্বর) ভোররাতে বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত থেকে পুলিশ পরিচয়ধারী বাকির হোসেনকে (২৮) আটক করা হয়। তাহিরপুর উপজেলার মোকসেদপুর গ্রামের আবু চাঁন মিয়ার ছেলে তিনি। এসময় তার সহযোগী মোটরসাইকেল চালক তাবারক হোসেনকেও (৩০) আটক করা হয়। একই উপজেলার দক্ষিণ গুটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে তাবারক।

বিজিবি জানায়, পাওনা টাকা উদ্ধারের লক্ষ্যে তাবারকের মোটরসাইকেল চড়ে পাওনাদার বাকির হোসেন পুলিশের পোশাক পরে সীমান্তের গামারীতলা পৌঁছালে মাছিমপুর বিওপি টহলদলের সন্দেহ হয়। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। তারা জানান, পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোষাক পরে এসেছেন দুজন।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার একেএম জাকারিয়া কাদির জানান, ধৃত দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর