1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে শীতার্তদের পাশে ‘আশা’

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

শীতার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এনজিও সংস্থা ‘আশা’। সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া-এর কাছে আনুষ্ঠানিকভাবে চারশ শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেছে সংস্থা কর্তৃপক্ষ।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শীতবস্ত্র হস্তান্তর উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ‘আশা’ সুনামগঞ্জ জেলা ব্রাঞ্চের ব্যবস্থাপক নজরুল ইসলাম প্রধান।

পরে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র হস্তান্তর করেন সংস্থার এই কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ রিজিওনাল ব্যবস্থাপক দিপক চন্দ্র সরকার, জেলা সদর-১ এর ব্রাঞ্চ ব্যবস্থাপক মনজুরুল হাসান, জেলা সদর-২ এর ব্রাঞ্চ ব্যবস্থাপক দুলাল চন্দ্র দে প্রমুখ।

জেলা ব্রাঞ্চের ব্যবস্থাপক নজরুল ইসলাম প্রধান জানিয়েছেন- দুর্ঘটনা-দুর্বিপাকে কিংবা সমসাময়িক বিভিন্ন মানবিক-সামাজিক কর্মকান্ডে দেশের মানুষের পাশে থাকে ‘আশা’। এরই ধারাবাহিকতায় শীতবস্ত্র হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর