1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্যটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলি ও টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ ৬ জনকে ঢাকা ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (০১ ডিসেম্বর) হবিগঞ্জের সন্ধ্যায় আলম বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে মোতাব্বির মিয়া দীর্ঘদিন পালিয়ে থাকার পর আজ হঠাৎ ব্যটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল করতে যায়। এ সময় পাথারিয়া গ্রামের সুরুজ আলীসহ স্থানীয়রা বাঁধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।

আহতদের মধ্যে চোখে গুলিবিদ্ধ মোতালিব মিয়াকে ঢাকায় এবং টেঁটা ও গুলিবিদ্ধ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বানিয়চং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর