1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আগরতলায় উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশ করে।

এসময় বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নিঁর্বাহী কমিটি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, ড. জিয়াউর রহিম শাহীন, নুরুল ইসলাম নুরুল প্রমুখ।

অন্যদিকে, দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের উদ্যাগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রদান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ, শিক্ষার্থী রিয়াজ উদ্দিন, হুমায়ুন আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, ভারত যদি আমাদের সীমান্ত রেখা অতিক্রম করে, তাহলে আমরা তাদের শক্ত হাতে দমন করব। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা যুদ্ধ চালিয়ে যাবো। পাশাপাশি বাংলাদেশ ইসকন নামে জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা হয়েছে সেটার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর