1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিমের মৃত্যুবাষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহি উদ্দিন মহিমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইরফানুর রহমান, পর্তুগাল প্রবাসী মো. টিপু সুলতান রুয়েল, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, নির্বাহী সদস্য আবুল কালাম, শাহনূর সুলতান, সাংবাদিক দিলিপ কুমার দাস, মরহুম সাংবাদিক মহিমের ভাই সাবেক পুলিশ সদস্য জসিম উদ্দিন ও কবির উদ্দিনসহ প্রমুখ।

আলোচনা সভার পর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শান্তিগঞ্জ বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা জিয়াউর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর