1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রাম সংলগ্ন ক্ষেতের জমিতে রশি দিয়ে গরু বাঁধাকে কেন্দ্র করে আরিফ উদ্দিন ও আখলুছ আলীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর উভয় পক্ষের লোকজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হন।

এসময় গুরুতর আহত আরিফ উদ্দিনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, আরিফ উদ্দিনের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিকেলেই প্রতিপক্ষের লোকজনরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। এই ঘটনায় ছাতক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আহত আরিফ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর