1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মাধবপুরে রাতেই সড়কে ৩০ গাড়ি আটকে যাত্রীদের মালামাল লুট

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্য মালামাল লুটে নিয়েছে ডাকাতদল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বড়ইগাছতলা এলাকায় আন্দিউড়া-বানেশ্বর সড়কে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অস্ত্রধারী ২০-২২ জনের ডাকাতদল রাত সাড়ে ৮টার দিকে বড়ইগাছ তলায় গাড়ি থামানো শুরু করে। রাত ১০টা পর্যন্ত আসা যাওয়া করা অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মালামাল তারা লুটে নেয়।

রাত সাড়ে ১২টায় মাধবপুরের বুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জহর লাল শাহাজীর মোবাইল নম্বরে কল দিলে তার ছেলে সুজন শাহজী কথা বলেন।

তিনি জানান, ডাকাতদলের কবলে পড়া প্রায় ৩০টি যানবাহনের বেশিরভাগ সিএনজিচালিত অটোরিকশা। এগুলোর যাত্রী ও চালকদের নিকট থেকে মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নেয়া হয়েছে।

এদিকে, ডাকাতের হামলায় নারীসহ সাতজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তারা হলেন, মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের তমা সূত্রধর, নমি সূত্রধর, মিঠু সূত্রধর, গৌতম পাল, ফাইজুল ইসলাম খান, সৈয়দ মিয়া ও ফজল হক।

আহতদের মধ্যে তমা সূত্রধর ও ফজল হকের সঙ্গে কথা বলে জানা যায়, তমার আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও ফজল হকসহ মোট তিনজনের তিনটি মোটরসাইকেল লুটে নেয় ডাকাতদল।

স্থানীয়রা জানান, টানা প্রায় দেড় ঘণ্টা সময় ধরে ডাকাতদল লোকজনকে মারধর করে মালামাল লুটে নিলেও পুলিশ অথবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়নি।

তবে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম সালিমুল হকের দাবি, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর