1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাংলাদেশবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার-৫০০

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের উপকূলবর্তী অঞ্চলে রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে বাংলাদেশবিরোধী বিক্ষোভ করেছে বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সমর্থকরা।

সেখান থেকে পুলিশ প্রায় ১০০ নারীসহ ৫০০ জনকে গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুন্নানি নামের একটি সংগঠনের প্রধান রাজু। সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরাজান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী কেশভা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগরাজন ও ভিপি দুরাইসামি বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

জানা যায়, চেন্নাইয়ে কয়েক বছর আগে বাংলাদেশ উপহাইকমিশন চালু করা হয়। উপকূলবর্তী এই অঞ্চল থেকে উপহাইকমিশনের দূরত্ব খুব একটা বেশি নয়। উপহাইকমিশন উপকূলবর্তী অলওয়ারপেটে অবস্থিত, যা স্টেডিয়াম থেকে অন্তত সাত কিলোমিটার দূরে। বিক্ষোভকারীরা উপহাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করেনি বলে দাবি করেছেন স্থানীয় এক সাংবাদিক।

এ ঘটনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি মামলা করেছে স্থানীয় পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর