1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মধ্যনগরে হাওর রক্ষা বাঁধ মেরামতের লক্ষ্যে কৃষক নিয়ে গণশুনানী অনুষ্ঠিত 

মধ্যনগর, (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
সুনামগঞ্জের মধ্যনগরে হাওর রক্ষা বাঁধের মেরামতের লক্ষ্যে কৃষক নিয়ে গণশুনানী অনুষ্ঠিত।  হাওর অঞ্চলের জন্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায়, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত সংস্কার পুনঃসংস্কার স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং উপজেলা কমিটির উদ্যোগে,বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দুপুর ১২ টায় চামরদানী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। এবং দুপুর ১ টার সময় মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
জানা যায়,মধ্যনগর উপজেলায় ৩৩ টি হাওর রক্ষা বাঁধের মধ্যে এপর্যন্ত ১৬ টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে,এতে ৩ কোটি ৬ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছেন উপজেলা মনিটরিং কমিটি। বাকী ১৭ টি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধিন রয়েছে,  এসময় পানি উন্নয়ন কাবিটা প্রকল্প কমিটির সভাপতি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় এর সভাপতিত্বে কৃষক গণশুনানীর আলোচনা সভায়, বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়নের  এস ও মোঃ নূরে আলম নাহিদ,সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুছ ছাত্তার, ইউপি সচিব মোঃ আঃ হালিম, প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, ইউপি সদস্য মোঃ নূর হোসেন, মোঃ হাবিবুর রহমান,সুমন বর্মন, সুশীল সরকার প্রমুখ। এসময় বক্তারা বলেন, এ এলাকায় একটি মাত্র ফসল রক্ষায় সরকার পানি উন্নয়ন বোর্ডের অধীনে কাবিটা প্রকল্পের পি আই সি’র মাধ্যমে হাওর রক্ষা বাঁধ মেরামতের কাজ,যাহাতে প্রকৃত কৃষক দিয়ে পি আই সি কমিটি গঠন করা হয়। এবং নীতিমালার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে যেন মাটির কাজ শুরু হয়, এবং শেষ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর