1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates

শত পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নয়: ধর্মীয় নেতাদেরকে প্রধান উপদেষ্টা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ বার পঠিত
ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের মধ্যে অনেক পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নয়। বিভিন্ন দাবি-দাওয়া থাকলেও কথা বলা, কাজকর্ম ও ধর্মের অধিকারের জায়গায় সবাই এক।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিমসহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের নানামত, ধর্ম ও রীতিনীতি থাকবে। তবে আমরা সবাই একই পরিবারের সদস্য। জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে সবাই এক জায়গায়। যত দ্রুত সম্ভব আমাদের ঐক্যের বাংলাদেশ গড়তে হবে। এত বড় দেশে কোনো ঘটনা ঘটতে পারে, তবে দোষীকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, এবারের দুর্গাপূজা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। তবে এখনও সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে শুনতে পারছি। এটা থেকে কীভাবে উদ্ধার করা যায়, সেজন্য আলোচনায় বসেছি। প্রচারমাধ্যমে এই ইস্যু নিয়ে নানা তথ্য প্রচার হচ্ছে। একটির সাথে আরেকটির তথ্যের ফারাক রয়েছে। সেখানে সঠিক তথ্য কীভাবে পাবো, তার ব্যবস্থা করতে হবে। সরকারি তথ্যে অনেক সময় ভুল থাকে। আমরা আসল তথ্য জানতে চাই। এ সময় প্রকৃত তথ্য ও সত্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের কথা বলে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় দিয়ে দিলাম তা নয়। এটি দ্রুতই করতে হবে। ভবিষ্যতের দিকে আমাদের তাকিয়ে থাকলে হবে না।
সংখ্যালঘু ইস্যুতে অবাধ, সত্য তথ্য কীভাবে সংগ্রহ করা যায়, সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর