1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওল এই সপ্তাহের শুরুতে সামরিক আইন ঘোষণা করার জন্য ক্ষমা চেয়েছেন। এর আগে, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) আকস্মিকভাবেই দেশটিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। তবে কয়েক ঘণ্টার মধ্যে সেখানকার পার্লামেন্ট এর বিরুদ্ধে ভোট দেওয়ায় সামরিক আইন প্রত্যাহারে বাধ্য হন তিনি।

ক্ষমা চেয়ে ইওল বলেন, ভবিষ্যতে এমন কিছু আর করবেন না তিনি।

গতকাল শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে ইউন বলেছেন, আমি অনেক দুঃখিত। যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। মঙ্গলবার রাতে সামরিক আইন জারির ঘোষণার পর এই ইউন সুক ইওল সম্ভাব্য অভিশংসনের মুখোমুখি হচ্ছেন।

প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় তার ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) নেতা সাংবাদিকদের বলেছিলেন, ইওলের পক্ষে তার স্বাভাবিক দায়িত্ব চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।

হান ডং-হুন বলেন, ‘তার দ্রুত পদত্যাগ অনিবার্য।’

দক্ষিণ কোরিয়ার শাসক দলের প্রধান সতর্ক করে বলেছিলেন, ‘দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল যদি ক্ষমতায় থাকেন, তাহলে দক্ষিণ কোরীয়রা বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে।’ তাই তিনি অবিলম্বে প্রেসিডেন্টের দায়িত্ব স্থগিত করার আহবান জানিয়েছেন।

ইওল তার সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে বলেন, ‘আমি খুবই দুঃখিত এবং যারা হতবাক হয়েছিলেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

তবে তিনি ভাষণে পদত্যাগ বা অভিশংসন নিয়ে কোনো মন্তব্য করেননি। বরং তার ক্ষমতাসীন দলকে পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কাজ অর্পণের কথা বলেন।দেশটির বিরোধী দল ইওলকে অভিশংসনের প্রস্তাবে ভোটের জন্য চাপ দিচ্ছে। উল্লেখ্য, দুই-তৃতীয়াংশ ভোট পেলে তবে প্রেসিডেন্টকে অভিশংসন করা সম্ভব। অর্থাৎ, ৩০০ জনের পার্লামেন্টে ২০০টি ভোট প্রেসিডেন্টের বিরুদ্ধে যেতে হবে।

এর মধ্যে বিরোধী জোটের ১৯২ জন এমপি অভিশংসনের প্রস্তাব জমা দিয়েছেন। বিরোধী নেতা লি জায়ে-মিউং জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি ইওলের মন্তব্যে হতাশ। তারা কেবল জনগণের ক্ষোভ এবং বিশ্বাসঘাতকতার অনুভূতি বাড়িয়ে তুলছে।সূত্র: বিবিসি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর