1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিলেটের মাঠে হারল বাংলাদেশ 

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। আয়ারল্যান্ডের ১৩৪ রানের জবাবে ১৭ বল বাকি থাকতে ৮৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জবাবটা ভালোভাবে শুরু করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের ১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উইকেট বিলিয়ে দিতে দেখা যায় নিগার সুলতানাদের।

পাওয়ার প্লের সুবিধাটা নিতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ৬ ওভারের আগেই টাইগ্রেসরা ২২ রান তুলতেই হারিয়ে ফেলে চার উইকেট। দলীয় স্কোর বোর্ডে ৫০ রান তুলতে তাদের খরচ হয় ৯ ওভারেরও বেশি। এমন খাদের সামনে চলে আসা দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন শারমিন আক্তার। স্বর্ণা আক্তারের সঙ্গে জুটি গড়ে রান বাড়িয়ে নেন দলের স্কোরবোর্ডে। স্বর্ণা ২০ রান করে আউট হলেও ব্যাট হাতে ক্রিজ আগলে ছিলেন শারমিন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে ফেরেন তিনি। আর কোনো বড় ইনিংস করতে না পরায় ৮৭ রানেই থেমে যায় স্বাগতিকরা ।

এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দুই আইরিশ ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। ১৪ রান করে লুইস আউট হলে ২৩ রান করে তাকে সঙ্গ দেন হান্টার।

তিন নম্বরে ব্যাট করতে নেমে রান তুলতে থাকেন ওরালা প্রেন্ডারগাস্ট। ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন এই আইরিশ ব্যাটার। এরপর লরা ডেলানিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন লেয়াহ পল। কিন্তু ১৮তম ওভারে জাহানারার বলে ক্যাচ আউট হন ১৬ রান করা পল।

শেষ দিকে ডেলানি ৩৫ রানে আউট আউট হলে, রাহ ফোর্বস ৪ রান এবং রেবেকা স্টোকেলে অপরাজিত ৯ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এ ছাড়াও জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর