1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

ফারুক আহমেদ, ধর্মপাশা
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের পেছনে থাকা অনাবাদী জমিতে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১৫জন আহত হয়েছেন।

শনিবার (৭ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চারজনকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৭০) ও একই গ্রামের প্রতিবেশি আমির হোসেনের (৩০) মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার (৭ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে বাদে হরিপুর গ্রামের পেছনে অনাবাদি জমিতে আমির হোসেনের সঙ্গে আবদুস সাত্তারের আত্বীয় তানভীর আহমেদ ওরফে জুয়েলের (৩০) মধ্যে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে লাঠিসোটা, লোহার রড ও দায়ের আঘাতে মাসুম মিয়া (২৬), খাদিজা আক্তার (২২), আজহারুল মিয়া (২১), আমির হোসেন (৩০), শহীদ মিয়া (৩৫), শফিক মিয়া (২৬), শাহ আলম (৩৭), আজিজুল (৩৩), ইজাজুল (৩০), রিক্তা আক্তার (২২) সহ ১৫জন আহত হন।

এদের মধ্যে মাসুম মিয়া, খাদিজা আক্তার, আমির হোসেন ও শহীদ মিয়াকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শাহ আলম, আজিজুল, ইজাজুল ও বিক্তা আক্তারকে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ধর্মপাশা থানার (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর