1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মধ্যনগর উপজেলায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত

মো. আব্দুল কাদির, মধ্যনগর, (সুনামগঞ্জ)
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত
সুনামগঞ্জ মধ্যনগর উপজেলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আহত ও শহীদদের  পরিবারের সদস্য গণের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে, শনিবার ৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টা ৩০ মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী  কার্যালয়ের অফিস কক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ অলিদুজ্জান এর সভাপতিত্বে স্মরণ  সভায় বক্তব্য রাখেন,শহীদ আয়াতুল্লাহ’র পিতা হাজী মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আঃ হামিদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, গণ-অভ্যুত্থানের গুলিবিদ্ধ আহত মোঃ অপি মিয়া, বিএনপি নেতা মোঃ মোশাহিদ তালুকদার।
হেফাজতে ইসলামের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান, মধ্যনগর উপজেলা বৈষম্য বিরোধী সমন্বয়ক মোঃ ফজলে রাব্বি, যুবদল নেতা এম এ শহিদ, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ রাজেল মিয়া, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের জামায়েত ইসলাম সভাপতি মোঃ আলী হোসেন, মধ্যনগর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি মোঃ আতিক ফারুকী, পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কিরণ তালুকদার,গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাশ মাহমুদ  প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, জুলাই ও আগস্টের  গণ-অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের ২০২৪ এর স্বাধীন বাংলাদেশের বৈষম্য বিরোধী দূরীকরণের ধারাবাহিকতা বজায় রেখে, মধ্যনগর উপজেলার শহীদ আয়াতুল্লাহ স্মরণে উব্দাখালী নদীর সেতুর নাম, আয়াতুল্লাহ নামে নামকরণ করতে হবে ।
এবং বঙ্গবন্ধু চত্বরের নাম মুছে দেওয়া হয়েছে, তাই এখানে শহীদ আবু সায়েদ চত্বর নামকরণ করা হবে। পরিশেষে শহীদ আয়াতুল্লাহ’র বাবা হাজ্বী মোঃ সিরাজুল ইসলামকে ও গুলিবিদ্ধ গুরুতর আহত মোঃ অপি মিয়াকে ফুল দিয়ে বরণ করেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ অলিদুজ্জান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর