
গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ মাগরিব খতমে কোরআন ও দোয়া মাহফিল ইসলামপুর ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওঃ কবি জহির মুহাম্মদ সাহেবের সভাপতিত্বে ও ইউনিয়ন তালামিযের সভাপতি জুনাইদ আহমদের পরিচালনায় ইসলাম বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কালামে পাক থেকে তিলাওয়াত করেন মোঃ আব্দুল্লাহ আল মামুন, নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন মোঃ আব্দুল ওয়াহিদ এবং স্বাগত বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওঃ জাহেদ আলী সাহেব।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক (উত্তর) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ কবির আহমদ লতিফি সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সুনামগঞ্জ জেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, লতিফিয়া ক্বারী সোসাইটি ছাতক (উত্তর) উপজেলা শাখার সহ সভাপতি মাওঃ সাজ্জাদুর রহমান নকিবী সাহেব, ছাতক (উত্তর) উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ হাফিজুর রহমান, দোয়ারা (পুর্ব) উপজেলা তালামীযের সভাপতি লালন আহমদ রাজু, ছাতক (উত্তর) উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল গফফার আল হাসান, নোয়ারাই ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওঃ ইসমাঈল হোসেন সিরাজী, সহ সভাপতি মাওঃ ইমরান খান সিরাজী, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক উত্তর উপজেলা তালামীযের সহ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ ও হাদা পান্ডব এলাকার মুরব্বিয়ান যুবক ও মুসল্লিয়ান।
পরিশিষে হাদা পান্ডব ইসলাম বাজার হাঃ দাখিল মাদরাসার হিফয শাখার শিক্ষক হাঃ মাওঃ আতাউর রহমান সাহেবের মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।