1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে কৃষকদের নিয়ে গণশুনানি

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কৃষকদের নিয়ে বোরো ফসল রক্ষার্থে পাউবোর অধীনে ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণ ও ক্লোজার (ভাঙ্গা) বন্ধকরণ ও মেরামতের জন্য শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পিআইসি কমিটি গঠনের জন্য উপজেলায় কৃষকদের নিয়ে গণশুনানি শুরু হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দেখার হাওরের আস্তমার বাঁধে পিআইসি কমিটি গঠনের লক্ষ্যে জয়কলস ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি সুকান্ত সাহা।

শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী(এসও) মমিন মিয়ার পরিচালনায় গণশুনানিতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ সহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর