1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৬ জনকে কুপিয়ে জখম

জামালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ৬ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।রবিবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার মৃত রমজান আলীর ছেলে জীবন মিয়া (৫৫), আওয়াল মিয়া (৪৬) ও মেয়ে সাজেদা বেগম (৪০), জীবন মিয়ার ছেলে রকিবুল ইসলাম (২৬), আবু তাহের মোল্লার মেয়ে আশুরা আক্তার রুপা (৩০) ও জীবন মিয়ার স্ত্রী সেফালী বেগম (৫০)।

এরমধ্যে গুরুতর জখম হয়ে আশংকা জনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন জীবন মিয়া ও তার ছেলে রকিবুল ইসলাম।

এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার উত্তর ইউনিয়নের কালীবাড়ী গ্রামের জীবন মিয়ার ছেলে মারুফের সাথে খাসভূমি বন্দোবস্তর দখল নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে মৃত আলী আজগরের ছেলে আব্দুল করিমের। এ নিয়ে আব্দুল করিমের বিরুদ্ধে মারুফ মিয়ার একটি দায়ের করা অভিযোগ উপজেলা প্রশাসনের তদন্তাধীন আছে। রবিবার সকালে প্রতিদিনের মত মারুফের পিতা জীবন মিয়া তার নতুন নির্মাণাধীন ঘরের পাশে কাজ করছিলেন।

এসময় বিবাদী পক্ষের আব্দুল করিমের ভাই মমিন মিয়া মারুফের বাড়িতে গিয়ে বিভিন্ন প্রকার ছোট ছোট গাছ কাটতে শুরু করেন। এতে জীবন মিয়া বাঁধা দিলে মমিন মিয়া ক্ষিপ্ত হয়ে এই জমি তার বন্দোবস্ত নেয়া আছে দাবি করে হাতে থাকা দা দিয়ে উপর্যুপরি হামলা শুরু করেন। হামলার মুহুর্তেই আব্দুল করিম তার দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে মারুফের বাড়িতে হামলা চালান। এসময় মারুফের পিতা আহত জীবন মিয়ার চিৎকারে মারুফের চাচা ও তার পরিবারের লোকজন ঘর থেকে ছুটে আসলে অস্ত্রের এলোপাতাড়ি কোপে সকলেই আহত হন।

এসময় জীবন মিয়া ও তার ছেলে রকিবুল ইসলাম গুরুতর আহত হলে তাদের চিৎকারে গ্রামবাসী এসে আব্দুল করিমের লোকজনের হাতে থাকা রামদাসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্বার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ত্রগুলো গ্রামবাসীর জিম্মায় রয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
এব্যাপারে জানতে চাইলে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ. ম কামাল হোসেইন জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এব্যাপারে মামলা করতে চাইলে মামলা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর