1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাহুবলে টমটম ভাড়া নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ৫ টাকা টমটম ভাড়া নিয়ে দুই গ্রামের মধ্যে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল বাজার থেকে সাতপাড়িয়া গ্রামে চলাচলকারী ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া নির্ধারিত ৫ টাকা।

তবে চালকরা প্রায়ই ১০ টাকা দাবি করেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার সকালে কবিরপুর গ্রামের এক ইজিবাইক চালক সাতপাড়িয়া গ্রামের এক যুবকের কাছে ১০ টাকা ভাড়া চাইলে কথাকাটাকাটির এক পর্যায়ে মৌচাক এলাকায় হাতাহাতি শুরু হয়। এর জেরে উভয় গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

সংঘর্ষে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর