1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় ছুরিকাঘাতে রাজমিস্ত্রি নিহত, গ্রেফতার ৪

ফারুক আহমেদ, ধর্মপাশা
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯২ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে পরিত্যক্ত সুনেত্র গ্যাস ফিল্ড নামক স্থানে রয়েল ওরফে হৃদয় হাসান (২০) নামে এক যুবক এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছে। এছাড়া অন্তর মিয়া (১৮) ও শামীম আহমেদ (১৯) ২জন তরুণ গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় চারজনকে আটক করে রাতেই ধর্মপাশা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

এ ঘটনায় আটকৃতরা হলেন-তাইন তালুকদার (১৯), সজীব মিয়া (১৯), রিফাত আহমেদ (১৯), ও রতন মিয়ার ছেলে মাসুদ রানা (২২)।

শনিবার (৭ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে গাবী হিফজুল কোরআন আশরাফিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানের স্থান হতে অন্তত ৫০০ গজ দূরে অস্থায়ী টং দোকানের এর নিকট এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অন্তর মিয়া ও তাইন তালুকদার দুজন সহপাঠী। গতবছর এস.এস.সি পরীক্ষা চলাকালে আসন নিয়ে দুজনের মধ্যে শত্রুতা তৈরি হয়। পূর্ব শত্রুতার জেরে তাইন তালুকদার (১৯) ও তার অনুসারীরা (৪ থেকে ৫ জন) অন্তর মিয়ার (১৯) উপর হামলা করলে এতে হৃদয় হাসান (২০) বাধা প্রদান করলে তাইন তালুকদারের এলোপাতাড়ি ছুরিকাঘাতে হৃদয় মিয়ার বুকের বামপাশে গুরুতর জখম হয়। পাশাপাশি অন্তর মিয়া (১৯), শামীম আহমেদ (২০) ও সাজন মিয়া (১৯) আহত হয়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাত সোয়া ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আওলাদ হোসেন কর্তব্যরত চিকিৎসক হৃদয় মিয়াকে মৃত ঘোষণা করে। হৃদয় হাসান (২০) পেশায় রাজমিস্ত্রী ও গাবী গ্রামের আক্কাস মিয়ার ছেলে। অন্তর ও শামীম মিয়ার পেটে গুরুতর জখম হওযায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করা হয়। অন্তর (১৯) ও শামীম (২০) নিজগাবী গ্রামের বাসিন্দা। পরবর্তীতে শামীম মিয়ার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার হয়।

এ ঘটনায় পুলিশ তাইন (১৯), পিতা- সিদ্দিক, সজীব (১৯), পিতা-মোতালিব, রিফাত (১৯), পিতা-ফজল, সর্বগ্রাম- মির্জাপুর, উপজেলা-ধর্মপাশা ও পাশ্ববর্তী বারহাট্টা উপজে*লার ইসপিনজাপুর গ্রামের রতন মিয়ার ছেলে মাসুদ রানা (২২) কে আটক করে।

তবে আটক চারজনকে পুলিশের জিজ্ঞাসাবাদে চারজনের মধ্য তাইন তালুকদার (১৯) শিকার করেছে যে তার ছুরিকাঘাতেই হৃদয়ের মৃত্যু হয়েছে।

এঘটনায় অভিযুক্তদের কারো সাথে কথা বলা সম্ভব হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক রোববার বিকেল পৌনে চারটার দিকে মোবাইল কলের মাধ্যমে প্রতিবেদককে বলেন, এই ঘটনায় একটি লিখিত মামলার অভিযোগ আমি পেয়েছি। এবং ঘটনার খবর পেয়ে রাতেই সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যে চারজনকে আটক করে পুলিশের হেফাজতে আনা হয়েছে তাদের সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়ে।

এখন মামলা রেকর্ড প্রক্রিয়া চলছে। হৃদয় মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য রোববার (৮ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর