1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণে মহাপরিচালক (গ্রেড-১)

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ বার পঠিত

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হলরুমে বুনিয়াদি প্রশিক্ষণ চলে।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (গ্রেড-১,) মো. আব্দুল কাইয়ুম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর গবেষণা কর্মকর্তা মো.মাহফুজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা অতীশ দর্শী চাকমা এসময় উপস্থিত ছিলেন।

দিনব্যাপী চলা প্রশিক্ষণে গ্রাম পুলিশের করণীয় নানা বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (গ্রেড-১,) মো. আব্দুল কাইয়ুম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর