
সিলেটের ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার সময় সিলেট জেলা যুবলীগ নেতা মাসুমুর রহমানসহ ৬জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে ঘটনাটি ঘটে।
হামলার ঘটনায় সাদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক তারেক আহমদসহ আরো ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় যুবলীগ নেতা মাসুমসহ ৭ জনকে আসামী করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন সাদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক তারেক আহমদ।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, কয়েকমাস আগে উপজেলার সাদিপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের আবুল হোসেন ও তার স্ত্রী লিপি বেগমের সাথে সাদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক তারেক আহমদের পরিবারের বিরোধ দেখা দিলে স্থানীয় মুরব্বিদের মাধ্যমে সুরাহার চেষ্ঠা করা হয়। কিন্তু ঘটনা সুরাহা চেষ্ঠার ৪ মাস পর আবুল হোসেন এর শ্যালক সিলেট জেলা যুবলীগ নেতা মাসুমুর রহমান নেতৃত্বে একদল দাড়ালো অস্ত্র নিয়ে তারেক আহমেদের বাড়িতে এসে হামলা চালায়। এ ঘটনায় তারেক আহমেদসহ তার পিতা ও দুই ভাই মারাত্মক জখম হয়েছেন। এসময় স্থানীয় জনতা সিলেট যুবলীগ নেতা মাসুমসহ ৬ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসমানীনগর থানার এস আই মুজিবুর রহমান বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামীদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.