1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) শমসেরনগর-মৌলভীবাজার সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে এই ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলচালক ও আরোহী গুরুতর আহত হয়।

পুলিশ সূত্র জানায়, শমসেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের আব্দুল মানিকের ছেলে রায়েক তানভির (১৭) তার বন্ধু ভাদাইর দেউল গ্রামের সুমন মিয়ার ছেলে জুমান মিয়াকে (১৭) নিয়ে মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে মুন্সীবাজারের দিকে যাচ্ছিল।

এই মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৬৫) ঘটনাস্থলেই মারা যান।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়।

ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর