1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে”দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বো আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়।সারাদেশে দূর্নীতি বিরোধী দিবস কর্মসূচীর অংশ হিসেবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জৈন্তাপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নাজমুল ইসলাম, তৈয়ব আলি কারিগরি কলেজের প্রভাষক প্রকৌশলী মোঃ মনির উদ্দিন, প্রভাষক অলকেশ দে মুহিত, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির কার্যকরী সদস্য নাসির উদ্দিন পাবেল, সদস্য সোহেল আহমেদ, সদস্য শামসুন নাহার সুমি, সদস্য ফাতেমা বেগম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তিষাণ আক্তার সহ বিভিন্ন স্কুল কলেজ হতে আসা শিক্ষার্থী বৃন্দের উপস্থিতিতে র‍্যালী ও আলোচনা সভার সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর