1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

মানুষের জীবনে সঙ্গে জড়িয়ে থাকে বিপদ-আপদ, দুশ্চিন্তা ইত্যাদি। কখনও কখনও আল্লাহ তায়ালা মানুষকে বিপদ ফেলে পরীক্ষা করে থাকেন এবং তার দিকে ফেরানোর চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা করা মুমিনের কর্তব্য। বিপদ-আপদ আসলে দ্রুত মুক্তি পাওয়ার জন্য কিছু দোয়া পড়া যেতে পারে, এর মাধ্যমে আল্লাহ তায়ালা বান্দার ওপর রহমত দান করে থাকেন।

বিপদ থেকে দ্রুত মুক্ত পাওয়ার দোয়া

উচ্চারণ: লা-ইলাহা ইল্লা আংতা সুবহাকা ইন্নি কুংতু মিনাজ্জালিমীন

অর্থ: তুমি ছাড়া কেউ সত্য উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি সীমালংঘনকারী। (তিরমিজি, হাদিস : ১৬৮)

উচ্চারণ: আল্লা-হুম্মা রাহমাতাকা আরজু ফালা আকিলনী ইলা নাফসী ত্বরফাতা আইন, অ আসলিহ লী শা’নী কুল্লাহ, লা ইলা-হা ইল্লা আন্ত।

অর্থ: হে আল্লাহ! তোমার রহমতেরই আশা রাখি। অতএব তুমি আমাকে পলকের জন্যও আমার নিজের উপর সোপর্দ করে দিও না এবং আমার সকল অবস্থাকে সংশোধিত করে দাও। তুমি ছাড়া কেউ সত্য মাবুদ নেই।

উচ্চারণ: আল্লা-হু আল্লা-হু রাব্বী লা উশরিকু বিহী শাই।

অর্থ: আল্লাহ আল্লাহ আমার প্রভু, তার সাথে কিছুকে শরীক করি না। (সহিহ ইবনে মাজাহ, হাদিস : ৩৩৫)

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা ইলা-হা ইল্লাল্লাহু রাব্দুল আরশিল আযীম, লা ইলা-হা ইল্লাল্লাহু রাব্দুস সামাওয়াতি অরাব্বুল আরয্বি অ রাব্বুল আরশিল কারীম।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই; যিনি সুমহান, সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই; যিনি সুবৃহৎ আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোন সত্য আরাধ্য নেই; যিনি আকাশমন্ডলী, পৃথিবী ও সম্মানিত আরশের অধিপতি। (বুখারি, হাদিস : ১৫৪)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর