1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

ফারুক আহমেদ, ধর্মপাশা
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১১ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যলয়ের সামনে থেকে একটি আনন্দ র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই দলীয় কার্যলয়ে এসে বেলা সোয়া ১১টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। ধর্মপাশা উপজেলা শাখা কৃষক দল এই র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।

আলোচনা সভায় ধর্মপাশা উপজেলা শাখা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিলন মজুমদার কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন নবগঠিত সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ধর্মপাশা উপজেলা শাখা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান মজুমদার, সদস্য নুরুল ইসলাম বিএসসি।

এছাড়া অন্যদের মাঝে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা শাখা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি কাজি মাজহারুল হক, সহসভাপতি ও ধর্মপাশা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, জেলা বিএনপির সাবেক সদস্য জুল ফিকার আলী ভুট্রো, সাবেক যুব বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম হাদিস, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ববিএনপির সভাপতি আফতাব উদ্দিন, ধর্মপাশা উপজেলা শাখা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, ধর্মপাশা উপজেলা শাখা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, ধর্মপাশা সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদের আহবায়ক কাঞ্চন আহমেদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর