
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ (৩৪) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ ও সুজন (২৬) কে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে গত ৭ ডিসেম্বর থানায় একটি মামলা হয়। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামে মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তোফায়েল আহমেদ ও তামিম আহমেদ সুজনকে গ্রেফতার করা হয়।
বুধবার (১১ডিসেম্বর) দুপুরে এই দুজনকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।