1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পাসপোর্ট ইস্যুতে প্রবাসীদের সুসংবাদ দিলেন: আইন উপদেষ্টা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে সুসংবাদ দিয়েছেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডি বার্তায় এ তথ্য জানান আইন উপদেষ্টা।

প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, ‘আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি।

১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।’

পাসপোর্ট প্রাপ্তিতে সৌদি ও মালয়েশিয়ায় অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘প্রথম প্রয়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াতে। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে।

এতো পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাহ আগামী দুই তিন বছরে এই সমস্যা আর হবে না।’
পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখপ্রকাশ করে আসিফ নজরুল বলেন, ‘এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্টর ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেন্স করতে গিয়ে টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়।

পুরো প্রক্রিয়াটা বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ ১৫ ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর