1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার- ২

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় পৃথক অভিযানে উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মুহিবুল ইসলাম আজাদ ও জীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গুলজার আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে কর্মধা ইউনিয়ন পরিষদের সামনে থেকে কুলাউড়া থানার এসআই আব্দুল আলিমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মুহিবুল ইসলাম আজাদ আটক করে।

এদিকে আরেক মামলায় মঙ্গলবার সন্ধ্যায় হাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গুলজার আহমদকে হাজীপুর বাজার চৌমুহনী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ৪ আগষ্ট কুলাউড়া শহরে দা লাঠিসোটা দিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের হামলায় অনেক শিক্ষাথী গুরুতর আহত হন। ওই ঘটনায় থানায় দুটি মামলা হয়। এরমধ্যে ২৪ আগস্ট পারভেজ আহমদ নামের এক ব্যক্তির দায়ের করা বিস্ফোরক মামলার অন্যতম এজাহার নামীয় আসামী ছিলেন কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ। মামলা হওয়ার পর তিনি পলাতক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর কুলাউড়ায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। একটি মামলার আসামী ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ। মামলার আসামী থাকার পরও চেয়ারম্যান আজাদ এলাকায় দিব্যি ঘুরিয়ে বেড়াচ্ছিলেন। প্রতিদিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব থেকে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করতেন। তাকে আটক না করায় জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দেয় এবং পুলিশের প্রতি সাধারন জনগণের বিরুপ ধারণা তৈরি হয়েছিল।

কিন্তু পুলিশের দাবি, কর্মধা এলাকায় একাধিকবার অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। চেয়ারম্যান আজাদ খুবই চতুর লোক ছিল। তাকে ধরতে তাদের অভিযান অব্যাহত ছিল। অবশেষে তাকে আটক করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় এজাহার নামীয় আসামী কর্মধা ইউপি চেয়ারম্যান আজাদকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। অন্যদিকে রাজনৈতিক মামলায় হাজীপুরের ইউপি সদস্য গুলজারকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর